News71.com
 Bangladesh
 28 Jul 16, 12:56 PM
 349           
 0
 28 Jul 16, 12:56 PM

এনবিআরের ৩ কমিশনারের দফতর বদল।। নতুন দায়িত্বে একজন

এনবিআরের ৩ কমিশনারের দফতর বদল।। নতুন দায়িত্বে একজন

নিউজ ডেস্কঃ বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের তিন কমিশনারের দফতর বদল করা হয়েছে। একই সঙ্গে একজনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার হোসেন আহমেদকে পানগাঁও কাস্টমস হাউজে বদলি করা হয়েছে। আর পানগাঁও কাস্টমস হাউজের কমিশনার মো. মোস্তবা আলীকে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছেন এবং যশোর বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার এএফএম আবদুল্লাহ খানকে বদলি করা হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. শওকত হোসেনকে শর্ত সাপেক্ষে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন