News71.com
 Bangladesh
 28 Jul 16, 01:10 PM
 393           
 0
 28 Jul 16, 01:10 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা আজ...  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা আজ...         

নিউজ ডেস্কঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থ বছরের ৩ হাজার ১৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে ২০১৪-১৫ অর্থ বছরের সংশোধিত প্রায় ১১শ কোটি টাকার বাজেটও অনুমোদন দেয়া হবে। ঘোষিত এ বাজেট গত অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ফুলবাড়িয়াস্থ নগরভবনের সভাকক্ষে দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করবেন। মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি তার দ্বিতীয় বাজেট। গত অর্থ বছরের বাজেট ছিল ২ হাজার ৮৫ কোটি টাকা। তবে এবারের বাজেট প্রকল্প নির্ভর বলে জানা যায়।

প্রস্তাবিত এ বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৯০ কোটি টাকা। আর প্রকল্প থেকে ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা। সরকারি বিশেষ অনুদান ২০০ কোটি টাকা। এছাড়া হোল্ডিং ট্যাক্স বাবদ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। বাজার সালামি বাবদ ৬৫০ কোটি, ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ কোটি, পশুরহাট ইজারা বাবদ সাড়ে ৫ কোটি, সম্পত্তি হস্তান্তর কর খাতে ৬৫ কোটি, শিশুপার্ক থেকে ৬ কোটি ও বিনোদন কর ৪৫ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন