
নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে রাজ্জাকের মোড়ে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আটজন। বুধবার দিবাগত গভীর রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় , নিহত ব্যক্তির নাম রুস্তম আলী (২২)। তিনি বাসের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আহত যাত্রীরা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, রাতে একটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।