News71.com
 Bangladesh
 28 Jul 16, 01:12 PM
 424           
 0
 28 Jul 16, 01:12 PM

নড়াইলে খাবারে বিষক্রিয়ায় মৃত ৩ মাদ্রাসা ছাত্র।।

নড়াইলে খাবারে বিষক্রিয়ায় মৃত ৩ মাদ্রাসা ছাত্র।।

 

নিউজ ডেস্কঃ নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় খাবারে বিষক্রিয়ায় তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ওই এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মো. এমামুল হক (১৮), ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্যার ছেলে আলিফ (৮) ও  শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।

মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা জানান,গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাপলা ও পুঁইশাকের তরকারি খেয়ে ১২ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা  একছাত্রকে মৃত ঘোষণা করেন। পরে বাকিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নড়াইল সদর হাসপাতলের ডা. অনিক সাহা বলেন, ধারণা করা হচ্ছে-খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন