
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর হুজি কমান্ডার মাওলানা নাজিমুদ্দিন শামীমসহ আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ২১ জুলাই মিরপুর সাংবাদিক কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। চার দিনের রিমান্ডে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে রাজধানীর বাংলাবাজারে অভিযান চালিয়ে ৫ হাজার জিহাদি বই জব্দ করে পুলিশ।
রিমান্ডে তারা জানায় ঢাকা মহানগর হুজির সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সাগর বিন ইমদাদ। বাংলাবাজারে তার মাকতাদাউল কোরআন নাম নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান আছে। এই প্রকাশনার মাধ্যমে জিহাদি বই ও লিফলেট ছাপিয়ে হুজির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করা হয়। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার জিহাদি বই জব্দ করে পুলিশ।
হুজি কমান্ডার নাজিমুদ্দিনসহ দুইজনের গ্রেফতার হওয়ার খবর পেয়ে খালিদ সাইফুল্লাহ মালয়েশিয়ায় পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, হুজির বেশ কিছু সদস্য আফগানিস্থান ও সিরিয়া যুদ্ধে অংশগ্রহন করেছে। তাদের মধ্যে দুই জন আফগানিস্থানে নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
তারা ঢাকা থেকে নিহত ও আহত, নিখোঁজ ও মামলার আসামি ক্ষতিগ্রস্ত ঐসকল পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষে বিভিন্ন ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠান হতে সাহায্য সংগ্রহ করে ৫১ টি পরিবারকে ৫-১০ হাজার টাকা করে সহায়তা করে।