
নিউজ ডেস্কঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ পুরিয়া গাঁজাসহ শরীফ সরদার ও জাহিদুল ওরফে বাবু নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক শরীফ একই উপজেলার দমদমা গ্রামের হামিদুল সরদারের ছেলে ও জাহিদুল একই গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে।
আদমদীঘি থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এসআই) আকবর বিষয়টি জানান। তিনি বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশি অভিযানের সময় আলম নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আলম উপজেলার করজবাড়ি গ্রামের হাকির ছেলে।