News71.com
 Bangladesh
 28 Jul 16, 02:48 PM
 384           
 0
 28 Jul 16, 02:48 PM

ওয়ালটন পণ্যের ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত ...

ওয়ালটন পণ্যের ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত ...

নিউজ ডেস্কঃ ওয়ালটন প্লাজা হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। পণ্যের সিংহভাগ বাজার দখলের প্রত্যয় নিয়ে গত মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানা কমপ্লেক্সে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।


কনফারেন্স উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) আব্দুল কাদের, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের এইচআরএম অ্যান্ড অ্যাডমিন প্রধান কর্নেল (অব.) শাহদাত আলম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

কনফারেন্সে উল্লেখিত পণ্যের বাজার সম্প্রসারণে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়। এতে জানানো হয়, এরইমধ্যে ওয়ালটন মাইক্রোটেক করপোরেশনে ৯ ধরনের হোম অ্যাপ্লায়েন্স তৈরি হচ্ছে। আরো বেশকিছু হোম অ্যাপ্লায়েন্স তৈরির পরিকল্পনা রয়েছে। ব্যাপক সম্ভাবনাময় এ খাতের সিংহভাগ বাজার দখলের প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সৃজনশীল মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়। একইসঙ্গে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন