News71.com
 Bangladesh
 28 Jul 16, 06:12 PM
 396           
 0
 28 Jul 16, 06:12 PM

জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবীতে শরীয়তপুরে মানববন্ধন ।।

জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবীতে শরীয়তপুরে মানববন্ধন ।।

 

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষানীতি ২০১০, শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবী এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শরীয়তপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক মানববন্ধন পালন করেছে।

আজ সকাল সাড়ে ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শরীয়তপুর পৌরসভা সংলগ্ন ঢাকা-শরীয়তপুর মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানব বন্ধনে জাতীয় শিক্ষানীতি ২০১০, শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবী এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকারে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি তোফায়েল আহম্মেদ, আলহাজ্ব হাফেজ কেরামত আলী, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ ওসমান গনি, মো: আয়াত আলী প্রমুখ। মানববন্ধন শেষে দোয়া ও মুনাজাত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন