News71.com
 Bangladesh
 28 Jul 16, 06:25 PM
 431           
 0
 28 Jul 16, 06:25 PM

বগুড়ায় আইএস পরিচয়ে পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি...

বগুড়ায় আইএস পরিচয়ে পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি...

নিউজ ডেস্কঃ জঙ্গি সংগঠন আইএস এর নামে চিঠি দিয়ে বগুড়া সদর উপজেলার পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরের পুরোহিত মৃনাল কান্তি ভাদুরী চেনু ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, ডাকযোগে পাঠানো একটি চিঠি গত বুধবার হাতে পান পুরোহিত মৃণাল কান্তি ভাদুরী। চিঠি পড়ার পর তিনি বিষয়টি সদর থানায় অবহিত করেন। ওই চিঠিতে   উল্লেখ রয়েছে “বিশ্ব পদে জয় আনতে আমরা আছি পুরোহিত নিধন করতে। বর্তমানে তোর পালা। ঝিনাইদহের পুরোহিত শামানন্দকে হত্যার পর তোর পালা ছিল। তাই তুই আর তোর ছেলেকে একসঙ্গে টার্গেট ছিল বা আছে। তোর যদি কিছু খাইতে মন চায় তুই ভালো করে খেয়েনে। এর বেশি আমরা কিছু বলতে পারিব না। বগুড়া জেলার মধ্যে পীরগাছা আমাদের বড় টারগেট।”

এরপর বি:দ্র: দিয়ে লেখা রয়েছে “আমরা যাকে টার্গেট করি তাকে ছাড়িনা। তোদেক কেউ বাঁচাতে পারবেনা। তোকে আর তোর ছেলেকে বাড়ী হতে বাহির হইলেই মারবো।” এদিকে আইএস এর নামে চিঠি দিয়ে পুরোহিতকে হত্যার হুমকির প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আকতার জাহান ও সদর থানার ওসি আবুল বাসার পীরগাছা বন্দর কালীমাতা ও শিব মন্দির পরিদর্শন করেন। এসময় তারা পুরোহিতের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশ পাহারার ব্যবস্থা করেন। একই সাথে পুরোহিত ও এলাকাবাসীকে সজাগ থাকার পরামর্শ দেন।

এঘটনার পর থেকে দু’জন পুলিশ কনস্টেবল ও ৪ জন গ্রাম পুলিশ পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দির পাহারা দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন