News71.com
 Bangladesh
 28 Jul 16, 08:25 PM
 371           
 0
 28 Jul 16, 08:25 PM

মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ীর সামনে স্কুলছাত্রীর অনশন।।

মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ীর সামনে স্কুলছাত্রীর অনশন।।

 

নিউজ ডেস্ক: মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে হাজির হয়ে অনশন শুরু করেছে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। আজ বিকেলে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দেয়। গত বুধবার রাত ৯টার দিকে শিবালয় উপজেলার নতুন ফরিদপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে এসে অবস্থান নেয় পাশের গ্রামের ওই ছাত্রী।

এ সময় ট্রলি চালক রফিকুলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে জানিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে মেয়েটি।

এদিকে, বিয়ের দাবিতে প্রেমিকা বাড়িতে অনশন শুরু করায় পালিয়ে গেছে প্রেমিক রফিকুল।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মেয়েটির বয়স কম হওয়ায় তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওসি জানান, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে পাহারা দিচ্ছে।

এদিকে, অনশনরত স্কুলছাত্রী জানিয়েছে, রফিকুলের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাস দিয়ে প্রত্যাখান করায় বাধ্য হয়ে সে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন