
নিউজ ডেস্ক: চাঁদপুরে সাখাওয়াত হোসেন (১৯) ও নাজমুল হোসেন (১৮) নামে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বিকেলে শহরের ট্রাকরোড এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ সংবাদিকদের জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।