
উজ্জ্বল হোসেন, রাবি সংবাদদাতা: জঙ্গিবাদের পথ থেকে শিক্ষিত ও যুব সমাজকে রক্ষায় জঙ্গিবাদবিরোধী নাটক ‘ইন্টারঘ্যাঁট’ প্রদর্শিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনার মুক্তমঞ্চে বিকেল সাড়ে ৫টায় নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটির কর্মশালা প্রযোজনায় ছিলেন রাবি অনুশীলন নাট্যদলের নির্দেশক অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
তিনি বলেন, বর্তমানে যুব সমাজের সামনে কোন আইডিওলজি নাই। খেলাধুলা বা আনন্দ করার পরিবেশ নেই। পড়াশুনা হয়ে পড়েছে কোচিং ও প্রাইভেট নির্ভর। এতে করে তরুণ সমাজকে বিপথে নেয়া সহজ হচ্ছে। পাশাপাশি জঙ্গীবাদ বিস্তারে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ‘ইন্ট্যারঘাঁট’ নাটকটির মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরে জঙ্গীবাদের বিরুদ্ধে বার্তা দেয়া হয়েছে।