News71.com
 Bangladesh
 28 Jul 16, 09:00 PM
 397           
 0
 28 Jul 16, 09:00 PM

সুন্দরবনের আত্মসমর্পণকারী ৬ বনদস্যুর জামিনে মুক্তি....

সুন্দরবনের আত্মসমর্পণকারী ৬ বনদস্যুর জামিনে মুক্তি....

নিউজ ডেস্কঃ সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যু মাস্টার বাহিনী ১০ সদস্যের মধ্যে ছয়জন জামিনে মুক্তি পেয়েছেন।  আজ বৃহস্পতিবার বিকালে তারা বাগেরহাট কারাগার থেকে মুক্তি পান। বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

মুক্তি পাওয়া বনদস্যু মাস্টার বাহিনী ৬ বনদস্যুরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকার ইসমাইল খাঁনের ছেলে মো. সুলতান খাঁন, একই এলাকার আহাদ আলী শেখের ছেলে মো. ফজলু শেখ, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সফরুল শেখের ছেলে সোলাইয়াম শেখ, খুলনার দাকোপ উপজেলার মো. মতলেব শেখের ছেলে শাহীন শেখ, সাতক্ষীরার তালা উপজেলার মোনাগাছার এলাকার মো. আরিফ সরদার ও একই এলাকার আসাদুল ইসলাম কোকিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন