News71.com
 Bangladesh
 28 Jul 16, 09:06 PM
 340           
 0
 28 Jul 16, 09:06 PM

এদেশের মানুষের কষ্টের সময় পাশে থাকে আওয়ামিলীগ : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম

এদেশের মানুষের কষ্টের সময় পাশে থাকে আওয়ামিলীগ : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম

নিউজ ডেস্কঃ  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষের কষ্টের সময় পাশে থাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশে বন্যা হয়েছে। বন্যায় মানুষের কষ্টের শেষ নেই। কিন্তু এই কষ্টের পাশে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কোন বন্যা পীড়িত মানুষ না খেয়ে থাকবে না। সকলকে পর্যাপ্ত ত্রাণ দেয়া হবে।  আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ও মাইজবাড়ি ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, বাংলাদেশের মানুষ আগেও বড় বড় বন্যার মোকাবেলা করেছে। তারা জানে কিভাবে এই বন্যা মোকাবেলা করতে হয়। সরকারও তাদের পাশে রয়েছে।  মন্ত্রী হেলিকপ্টার যোগে ঢাকা থেকে সিরাজগঞ্জের কাজিপুরে আসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, পৌর মেয়র নিজাম উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান টি এম আতিকুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।  দুটি ইউনিয়নের ১ হাজার বন্যা কবলিতদের মাঝে প্রত্যেককে ২০ কেজি চাল ও নগদ অর্থ বিতরন করেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন