
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের সোনালীপাড়ায় জঙ্গিরা আত্মগোপন করে থাকা সেই মেসের মালিক কাওসার আলী ও পাশের মসজিদের ইমাম মো. রোকুজ্জামান আদালতে ৫০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন।
আজ বৃহস্পতিবার তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীরের আদালতে তোলা হয়। শুনানি কালে তারা দোষ স্বীকার করেন। আদালত প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন। আসামিরা জরিমানার টাকা দিয়ে মুক্তি পান।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের পাগলাকানাই এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন সেই মেসের মালিক কাওসার আলী ও পাশের মসজিদের ইমাম মো. রোকুজ্জামান।এ সময় র্যা ব তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। জিজ্ঞাসাদে তারা জানান, নিব্রাস ও আরো একজন জঙ্গি ওই মেসে থাকত। পরে তাদের ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।