News71.com
 Bangladesh
 29 Jul 16, 01:38 AM
 384           
 0
 29 Jul 16, 01:38 AM

চবি উপাচার্যসহ ৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি.....

চবি উপাচার্যসহ ৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি.....

নিউজ ডেস্কঃ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের পাচঁ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। । আজ বৃহস্পতিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের কাছে এ সংক্রান্ত এক উড়ো চিঠি পাঠানো হয়। তবে কে বা কারা পাঠিয়েছে তা উল্লেখ নেই। চিঠিটি বৃহস্পতিবার পাওয়া গেলেও ডাকযোগে পাঠানোর তারিখ দেয়া রয়েছে চলতি মাসের ২৫ তারিখ। যার ফরম নম্বর ট-০৩০০।

এতে চবি উপাচার্য ছাড়া যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালী। চিঠিতে লেখা হয়, ‘চট্টগ্রামে ভারতের প্রধান দালাল ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের প্রধান দালাল ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রামে সাংবাদিকদের প্রধান আওয়ামী দালাল রিয়াজ হায়দার চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রামের প্রধান দালাল শওকত বাঙালী এবং গজামঞ্চের প্রধান দালাল ডা. চন্দন দাশ।

তাদেরকে উদ্দেশ্য করে চিঠির পরের অংশে বলা হয়, ‘আগামী কোরবানির ঈদ আপনাদের জন্য শেষ ঈদ। একাত্তর সালে মিমাংসিত যুদ্ধাপরাধ নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ওই দিনই গরুর সঙ্গে আপনাদেরও কোরবানি করা হবে। দেশের মানুষকে বিভ্রান্ত করায় তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। জীবনের যাবতীয় ইচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে দেয়ার নির্দেশ দেয়া গেলো। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের পরিচয় প্রকাশ করা হবে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন