News71.com
 Bangladesh
 29 Jul 16, 01:45 AM
 370           
 0
 29 Jul 16, 01:45 AM

ভয় দেখিয়ে টাকা আদায় অভিযোগ ।। পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ভয় দেখিয়ে টাকা আদায় অভিযোগ ।। পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে বংশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কালামসহ ৪জনের বিরুদ্ধে মামলা হয়েছে।অন্যরা হলেন, বংশাল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নবী হোসেন, কনস্টেবল মকবুল ও বংশালের ১৪৩ নর্থ সাউথ রোডের জনৈক মো. মিন্টু মিয়া ।

গতকাল ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী শুনানি শেষে ঘটনার সত্যতা উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে রাজধানীর কোতয়ালী থানার রাজার দেউরি এলাকার জনৈক মো. শামীম আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৩২৩/৩৭৯/৩৮৯/৫০৬ ধারার অভিযোগে এনে এ মামলাটি করেন। বাদীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম রিপন ।

মামলায় বলা হয়, বাদী বংশাল থানাধীন ১৪৩ নর্থ সাউথ রোডের জনৈক শাহনাজ বেগমের দোকান ঘর ভাড়া নিয়ে ‘নিউ হাজিগঞ্জ ট্রান্সপোর্ট এজেন্সি’-র শাখা খুলে দোকানটি তালাবদ্ধ করে রাখেন। গত ২৬শে জুলাই আসামি মিন্টু মিয়া বাদীর তালা লাগানো দোকানে আরও একটি তালা মেরে দেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে অন্য আসামিরা বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা পুলিশের গাড়িতে তুলে বাদীকে বেদম মারধর করে। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও ভয় দেখিয়ে শেষ পর্যন্ত ২ হাজার টাকা নেয়। পরে মুচলেকার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছেড়ে দেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন