News71.com
 Bangladesh
 29 Jul 16, 01:46 AM
 354           
 0
 29 Jul 16, 01:46 AM

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত ১০

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত ১০

নিউজ ডেস্কঃ বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহ নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি ।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল রানা জানান, রাত পৌনে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর গাড়ীদহ বাবলু পেট্রল পাম্পের কাছে বগুড়া থেকে সিলেটগামী মামুন পরিবহনের সাথে বগুড়াগামী একটি মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১জন নিহত ও কমপক্ষে ১০-১২ জন আহত হয়। আহত কয়েকজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরও ২ জন মারা যায় ।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনায় আহতদের ২জন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন