News71.com
 Bangladesh
 29 Jul 16, 10:28 AM
 385           
 0
 29 Jul 16, 10:28 AM

পাবনার র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১।।

পাবনার র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১।।

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ ভোরে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জেলার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে গেলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীর মৃতদেহ পাওয়া যায়। এ সময় সেখান থেকে একটি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়।

সকাল ১০ টায় পাবনা র‌্যাব ক্যাম্পে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন