
নিউজ ডেস্কঃ রংপুরের ৮ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৩ জামায়াত কর্মীসহ ৬৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল দিনগত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও চুরি-ডাকাতির মামলা রয়েছে।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।