
নিউজ ডেস্ক: সাতক্ষ্মীরার তালায় গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার সুজনশাহা বাজারের জামায়াত নেতা কাইয়ুুম ডাক্তারের ঘরে তাদের গোপন বৈঠক করেন। আর তখনই তালা থানা পুলিশ তাদের আটক করে।
এই আটককৃত ব্যক্তিরা হলেন- তালা উপজেলার সুজনশাহা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৩২) ও মো. আব্দুল হাই (৪৫), নাংলা গ্রামের সামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫), রওশন আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫), আবুল হোসেন সরদারের ছেলে হাসেম আলি (৩০), আব্দুল ওহাবের ছেলে শাহিনুর ইসলাম সরদার (৩৭), মুক্তার সরদারের ছেলে মো. আহাদ সরদার (২৪), জনাব আলির ছেলে আলি হোসেন খাঁ (৪৫), নিজাম উদ্দীনের ছেলে শাওন শেখ (১৮), আমজেদ সরদারের ছেলে তবিবুর রহমান (২০), শামসুর রহমানের ছেলে তানভির হোসেন (১৯), শাহিন সরদারের ছেলে রিপন (১৯), শাহাজান সরদারের ছেলে জাহিদুল ইসলাম (২১), সামাদ সরদারের ছেলে রহমান সরদার (২১), পরানপুর গ্রামের মোমিন সরদারের ছেলে আব্দুর রউফ (৩৫) ও ইব্রাহিম শেখের ছেলে আবু রায়হান (৩৪)।
তালা থানার ওসি মো. ছগির মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা একত্রিত হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তখন এই সময় তাদের আটক করা হয়।