News71.com
 Bangladesh
 29 Jul 16, 10:46 AM
 392           
 0
 29 Jul 16, 10:46 AM

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে টাগবোট বিকল ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ...

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে টাগবোট বিকল ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ...

নিউজ ডেস্কঃ টাগবোট বিকল হয়ে যাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে আজ সাতটি ফ্ল্যাট ও একটি ছোট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। গত কয়েক দিনের মতো আজ শুক্রবারও সাতটি ফ্ল্যাট ও একটি ছোট ফেরি চলাচল বন্ধ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে। এ নৌপথে চলাচলের উপযোগী আছে আটটি ফেরি।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বি আইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার  রাতে পদ্মা নদীতে তীব্র স্রোত ও পানি বৃদ্ধি অব্যাহত ছিল। সারা রাত প্রায় সব ফেরি বন্ধ ছিল। আজ সকালে  কয়েকটি ফেরি ঘাট থেকে ছেড়ে গেছে ।

বি আইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান, তীব্র স্রোতে ফ্ল্যাট ফেরি ঘাট থেকে নৌ চ্যানেলে প্রবেশ করতে পারছিল না। তাই গতকাল বি আইডব্লিউটিসি ঘাটে ‘দুরন্ত’ নামে একটি টাগবোট সংযোজন করে। এই টাগবোটটি ফ্ল্যাট ফেরিগুলোকে টেনে চ্যানেলের মুখে নিয়ে যায়।

এভাবে গতকাল সাতটি ফ্ল্যাট ফেরিকে পারাপারে সাহায্য করে টাগবোটটি। কিন্তু আজ সকালে সেটিও বিকল হয়ে গেছে। তাই ওই সাতটি ফ্ল্যাট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন