News71.com
 Bangladesh
 29 Jul 16, 11:32 AM
 398           
 0
 29 Jul 16, 11:32 AM

মার্কিন পাসপোর্টধারি 'জঙ্গি’ শেহজাদকে নিয়ে মন্তব্য নেই যুক্তরাষ্ট্রের।।

মার্কিন পাসপোর্টধারি 'জঙ্গি’ শেহজাদকে নিয়ে মন্তব্য নেই যুক্তরাষ্ট্রের।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ মার্কিন পাসপোর্টধারী শেহজাদ রউফ অর্কের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির পররাষ্ট্র দপ্তর। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে মার্কিন নাগরিক শেহজাদের পরিচয় সাংবাদিকেরা জানতে চান। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, ‘আমরাও বিষয়টি রিপোর্টে দেখেছি। স্থানীয় কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত করছে।’ অভিযানে মার্কিন নাগরিক নিহত হয়েছে কি না, জানতে চাইলে কারবি তদন্ত এবং ব্যক্তিগত গোপনীয়তার কথা বলে এড়িয়ে যান। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝোড়ো অভিযানে নিহত নয় ‘জঙ্গির’ মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শেহজাদ রউফ ওরফে অর্ক। মার্কিন নাগরিক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেহজাদ ছিলেন গুলশানে হামলাকারী নিহত নিবরাস ইসলামের বন্ধু। ৩ ফেব্রুয়ারি বাড়ি ছাড়েন শেহজাদ। একই দিনে বাড়ি ছেড়েছিলেন নিবরাস ও তাদের আরেক বন্ধু তাওসিফ হোসেন। ৬ ফেব্রুয়ারি শেহজাদের বাবা তৌহিদ রউফ ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন