
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ ভোরে সীমান্তের সোলপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল আটক করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি।
সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটালিয়নের উপ পরিচালক রেজোয়ান-উল-ইসলাম সাংবাদিকদের জানান, এসব ফেনসিডিলের মূল্য প্রায় ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।