News71.com
 Bangladesh
 29 Jul 16, 01:17 PM
 373           
 0
 29 Jul 16, 01:17 PM

আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন

আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন

নিউজ ডেস্কঃ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক পক্ষ ও শ্রমিকদের মাঝে সু-সম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠু কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় একটি  তৈরি পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানায় এ ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায় , আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় কয়েক ঘণ্টার কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এ ব্যাপারে অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানার জিএম এ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার হামিদুল করিম জানান, ব্যতিক্রমধর্মী এ নির্বাচনে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত তিন হাজার ৫’শ ১৬ জন শ্রমিক তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন। তাদের ভোটে ১৫ জন শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচনে মোট প্রার্থী ছিলো প্রায় ৪২ জন। ভোট গ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ। নির্বাচিত ওই ১৫ জন প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোপ-আলোচনা করবেন। নির্বাচনে ১৫ জন বিজয়ীদের মধ্যে থেকে মালিক পক্ষ ১ জনকে দু’এক দিনের মধ্যে সভাপতি হিসেবে নিয়োগ দিবেন।

নির্বাচনে বিজীয়রা হলেন মোঃ স্বাধীন, মোঃ সোহেল, মোঃ ফিরোজ কবির, মোঃ হজরত আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ রুবেল, মোঃ কিবরিয়া, মোঃ শাহীন মিয়া, মোঃ আলী আকবর, মোঃ রশিদুল ইসলাম, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ বিটুমিয়া, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রুবেল রাড়ী, মোঃ আশরাফুল প্রমুখ। এরা সকলেই সাধারণ সদস্য।

গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই দ্বিতীয় বারের মত অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানায় এই ব্যতিক্রমধর্মী নির্বাচনের আয়োজন করা হয়েছে।

নির্বাচনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এর ব্যবস্থপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) (অব.) মেজর সৈয়দ সিরাজ-উল-হকসহ আরো অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন