News71.com
 Bangladesh
 29 Jul 16, 06:33 PM
 339           
 0
 29 Jul 16, 06:33 PM

নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত

নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত

নিউজ ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে আলম মিয়া (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার চিরাং ইউনিয়নের ছয়দুন গ্রামের মতিউর রহমানের ছেলে।

জানাগেছে আজ শুক্রবার সকালে জমিতে রোপা-আমন ধান আবাদে কাজ করছিল আলম। পরে বেলা ১১ টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হয়। আর ওই বজ্রপাতে আলম ঘটনাস্থলেই মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন