News71.com
 Bangladesh
 29 Jul 16, 06:43 PM
 393           
 0
 29 Jul 16, 06:43 PM

ককটেল ফাটিয়ে ৭ লক্ষ টাকা ছিনতাই।।

ককটেল ফাটিয়ে ৭ লক্ষ টাকা ছিনতাই।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের কাউখালীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীরা হলেন- বানারিপাড়া উপজেলার অসীম পাল (৪৫) ও স্বরুপকাঠি উপজেলার বাবুল সাহা (৫২)। এদের মধ্যে অসীম সাহার কাছ থেকে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আর বাবুল সাহার কাছ থেকে কত টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে তা এখনও জানতে পারেনি স্থানীয় পুলিশ।

আজ শুক্রবার (২৯ জুলাই) বিকেলে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ ছিনতায়ের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি সুনিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন