News71.com
 Bangladesh
 29 Jul 16, 06:45 PM
 283           
 0
 29 Jul 16, 06:45 PM

পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।।

পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মো. আনছার উদ্দিন (২৫) ও মো. মহিউদ্দিনকে (২৬) গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ান -৭।

গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র্যা বের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁশখালী থানার চন্দ্রপুর আছাব উদ্দিন মেম্বারের ডেইরি ফার্মের সামনে পাকা রাস্তার পাশে কিছু অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মো. সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

এ সময় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ০১টি মোটরসাইকেলসহ সাতকানিয়ার চরতির মৃত ইদ্রিস কন্ট্রাক্টরের ছেলে আনছার ও বাঁশখালীর চানপুরের জান আলী তালুকদার বাড়ির আব্দুস সাত্তারের ছেলে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।

আসামি ও জব্দ করা আলামত বাঁশখালী থানায় হস্তান্তরের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন