News71.com
 Bangladesh
 29 Jul 16, 06:46 PM
 331           
 0
 29 Jul 16, 06:46 PM

সরকার আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে ।। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

সরকার আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে ।। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সকালে রাজধানীর একটি হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিটে ‘অবকাঠামো ও শিল্প খাতের প্রস্তুতি’ শীর্ষক সেমিনার শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভবিষ্যতে কিন্তু জ্বালানি গ্যাসের দাম বেশি পড়বে। আমাদের এলএনজি চলে আসছে ২০১৮ সাল থেকে। আর বেশি নাই, সামনে দেড়-২ বছরের মতো আছে, ২ বছরের মধ্যে এখানে গ্যাসের একটা ব্যালান্স হবে। ইন্ডাস্ট্রিগুলো আসবে। ইন্ডাস্ট্রিদের বলব, তাদের পাওয়ার এফিশিয়েন্ট হতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষও এখন আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছে। কিন্তু এ খাতে আরো ভালো করতে তাদের কাছে বড় বাধা ইন্টারনেটের গতি। এজন্য দ্রুত ইন্টারনেটের গতি বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেন তিনি।

এ ছাড়াও বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারূপ করে নসরুল হামিদ বলেন, বিদ্যুতের  ক্ষেত্রে আমরা বলব, ভবিষ্যতে আমরা কিন্তু যাব অ্যাডজাস্টমেন্টে। সুতরাং যারা বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের আরো বেশি সাশ্রয়ী হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন