News71.com
 Bangladesh
 29 Jul 16, 07:51 PM
 387           
 0
 29 Jul 16, 07:51 PM

দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়েছে।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম  

দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়েছে।। স্বাস্থ্যমন্ত্রী  নাসিম   

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।’ আজ শুক্রবার বিকেলে কাজীপুরের দুর্গম চরাঞ্চলে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে নাটুয়ারপাড়া, তেকানি এবং শুভগাছা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক ৩টি সমাবেশে এই সব কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘মানুষ যখন তাদের ভাগ্যের পরিবর্তন দেখছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে চক্রান্ত করে জঙ্গিবাদ আনা হয়েছে। তারা আসলে মুসলমান নয়। কেননা মুসলমান হয়ে মুসলমান হত্যা একই সাথে মুসলমানদের পবিত্র ভূমিতে হামলা করতে পারে না। এরা ধনীর দুলাল হয়ে কাদের প্ররোচনায় জঙ্গি হয়েছে, তা মানুষ বুঝতে পেরেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন