News71.com
 Bangladesh
 29 Jul 16, 08:41 PM
 390           
 0
 29 Jul 16, 08:41 PM

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে দিনাজপুর মেডিকেল কলেজের এক ছাত্র গ্রেপ্তার

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে দিনাজপুর মেডিকেল কলেজের এক ছাত্র গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কুলগাঁও এলাকা থেকে জঙ্গি সন্দেহে দিনাজপুর মেডিকেল কলেজের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জানা গেছে,  গ্রেপ্তার মো. আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেন (২১) দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে বারটার দিকে জামশেদ শাহ রোডস্থ রহমানিয়া মঞ্জিলের ৪র্থ তলায় একটি রুমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে হান্নান ঠাকুরগাঁও জেলার সরকার পাড়া, ইনতাজুর রহমানের ছেলে।

বায়েজিদ থানার ওসি মো: মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হান্নান নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ঠাকুরগাঁও এলাকায় নিষিদ্ধ জঙ্গি দল আনসার উল্লাহ বাংলা টিমের অন্যতম সংগঠক বলে দাবি পুলিশের।

এদিকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর, পশ্চিম) নাজমুল হাসান শুক্রবার বিকালে সাংবাদিকদের আবদুল্লাহকে গ্রেপ্তারের খবর দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন