
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় দৌলতদিয়া শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য দেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডল, ঢাকা সিটি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুল গনি মণ্ডল, আমজাদ হোসেন মণ্ডল, আব্দুল জব্বার মোল্লা প্রমুখ।
বক্তারা গুলশান ও শোলাকিয়ায় হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিষদাঁত উপড়ে ফেলার আহ্বান জানান। মানববন্ধন শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।