
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ ১ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি মো. নুরুল হুদা (৩৫) দক্ষিণ রাউজানের ফজল করিমের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মাদ মহসিন বলেন, আজ(২৯জুলাই) শুক্রবার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুল হুদা ইয়াবাসহ রুবি গেইট এলাকায় অবস্থান করছে খবর পেয়ে বিকালে সেখানে অভিযান চালিয়ে তাকে থেকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে নগরীর পাহাড়তলী থানার ঈদগাঁও এলাকায় তার বাসা থেকে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বায়েজিদ এলাকায় ১ জন ব্যক্তিকে দেওয়ার জন্য ইয়াবাগুলো নিয়ে রুবি গেইট এসেছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে নুরুল।