
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও বিজিবির যৌথ সন্ত্রাস বিরোধী অভিযানে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মার দুর্গম চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে বাবর আলী (২০), একই ইউনিয়নের চরপাঁকা গ্রামের লিয়াকতের ছেলে জহুরুল ইসলাম (২১), খায়রুলের ছেলে বাবু (২০), মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার (২২), আমিরুলের ছেলে সোনা উদ্দিন (২২), একই ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের দাশিম আলীর ছেলে মনভোলা (২৮) ও একই গ্রামের নজরুলের ছেলে কবির (৩১) ।
সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে ।