
নিউজ ডেস্কঃ জঙ্গি, অস্ত্র এবং মাদকদ্রব্য প্রতিরোধে বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড আজ বেনাপোলের বিভিন্ন সীমান্তে কার্যক্রম শুরু করেছে। বেনাপোল বিজিবি হেড কোয়ার্টারে মহড়ার মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় অভিযান উদ্বোধন করেন ২৬ বিজিবির ব্যটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবির উপ-অধিনায়ক মেজর লিয়াকতসহ উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে বিজিবি সদস্যরা কুকুর নিয়ে মাদক, অস্ত্র এবং জঙ্গি প্রতিরোধে কুকুরের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করা হয়। গাড়ির ভেতর আসনের নিচে লুকানো মাদকদ্রব্য উদ্ধার করে কুকুরগুলো ।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, "ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ২টি এনে দেশে আরো ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারত থেকে আরো ১২টি কুকুর এনে প্রশিক্ষণ দিয়ে অভিযান পরিচালনা করা হবে।" তিনি জানান, "সীমান্তে জঙ্গি, মাদক, অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধারে এখন থেকে বিজিবি সদস্যরা ডগ স্কোয়াড নিয়ে কাজ করবে ।