News71.com
 Bangladesh
 30 Jul 16, 12:23 PM
 393           
 0
 30 Jul 16, 12:23 PM

পটুয়াখালীতে বিদেশী পিস্তল-গুলিসহ আটক ১।।

পটুয়াখালীতে বিদেশী পিস্তল-গুলিসহ আটক ১।।

 

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে এক মাদ্রাসা থেকে বিদেশি পিস্তলসহ সানোয়ার খাঁ (৪২) নামের একজনকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় বলে জানাগেছে। আটক সানোয়ার উপজেলার কলাগাছিয়া এলাকার সেকেন্দার আলী খাঁয়ের পুত্র। তিনি ঢাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

মির্জাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, এক সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে মাদ্রাসায় অবস্থান করছে এলাকাবাসীর দেওয়া এমন গোপান সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলি ভর্তি ৭.৬ জাপানি তৈরি একটি পিস্তলসহ সানোয়ারকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন