News71.com
 Bangladesh
 30 Jul 16, 12:27 PM
 360           
 0
 30 Jul 16, 12:27 PM

রংপুরে জেলায় গত ২৪ ঘন্টায় দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৯।।

রংপুরে জেলায় গত ২৪ ঘন্টায় দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৯।।

 

নিউজ ডেস্ক: রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ৩৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিনগত রাত থেকে শনিবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

পুলিশ জানান, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিল। সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন