News71.com
 Bangladesh
 30 Jul 16, 12:35 PM
 449           
 0
 30 Jul 16, 12:35 PM

নীলফামারীর আবাসিক হোটেলে পুলিশের অভিযান ।।  নারীসহ জাপা নেতা আটক

নীলফামারীর আবাসিক হোটেলে পুলিশের অভিযান ।।  নারীসহ জাপা নেতা আটক

 

নিউজ ডেস্কঃ নীলফামারীর জলঢাকা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দুলাল হোসেন অনৈতিক কাজের সময় নারীসহ পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার রাতে জলঢাকা উপজেলা শহরের বাসস্টান্ডে অবস্থিত ওই জাপা নেতার নিজ মালিকানাধীন দ্রুতি নামক আবাসিক হোটেল থেকে তাকে নারীসহ আটক করে পুলিশ। আটককৃত ওই নারী হলেন বরিশালের বাসিন্দা।

জানা যায়, লিটু নামের এক দালালের মাধ্যমে আটককৃত ওই নারীকে প্রথমে বরিশাল থেকে রংপুরে নিয়ে আসা হয়। এরপর গত ২৮ জুলাই বৃহস্পতিবার রংপুর থেকে ওই তরুনীকে জাপা নেতা দুলাল হোসেন অনৈতিক কাজের জন্য তাকে তার নিজ আবাসিক হোটেলে নিয়ে এসে রাখেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আবাসিক হোটেলে অভিযান চালায় জলঢাকা থানার এসআই মেহেদী হাসান। সে অভিযানে একটি কক্ষ থেকে হাতে নাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন