News71.com
 Bangladesh
 30 Jul 16, 12:37 PM
 421           
 0
 30 Jul 16, 12:37 PM

গোপালগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ।। ধর্ষক গ্রেফতার

গোপালগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ।। ধর্ষক গ্রেফতার

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ সদর থানা এলাকার ইচাখালী গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এর কয়েক ঘণ্টা পর শিশুটির এক চাচাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ইচাখালী গ্রামে শিশুটিকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে নবম শ্রেণিতে পড়ুয়া তার চাচা। শিশুটি এ ঘটনা তার মাকে জানায়। পরে মা শিশুটিকে থানায় নিয়ে যান এবং মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটির চাচাকে আটক করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির চাচা ধর্ষণের কথা স্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন