News71.com
 Bangladesh
 30 Jul 16, 12:44 PM
 369           
 0
 30 Jul 16, 12:44 PM

রেল লাইনে বন্যার পানি, জামালপুর-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল বন্ধ ।।

রেল লাইনে বন্যার পানি, জামালপুর-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল বন্ধ ।।

নিউজ ডেস্কঃ রেল লাইনের উপর বন্যার পানি ওঠায় জামালপুর-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল রাত থেকে এপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।

জামালপুর রেল থানার ওসি আশিকুল ইসলাম মজুমদার জানান, জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের দুরমুঠ, ইসলামপুরসহ কয়েকটি স্থানে রেল লাইন বন্যার পানিতে ডুবে গেছে। তাই ঝুঁকিপূর্ণ হওয়ায় রাতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন