
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে বউবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক (২২) নিহত হয়েছেন।জানাগেছে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বউবাজার এলাকায় রেল ব্রিজের সামনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই যুবক আহত হলে স্থানীয় স্কুল ছাত্ররা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর সিরাজ উদ্দিন স্কুলের ছাত্র সাগর জানায়, ওই যুবকের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেলেও এতে সিম না থাকায় তার পরিচয় জানা যাচ্ছে না। লাশ টঙ্গী সরকারি হাসপাতালে মর্গে রয়েছে।