
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা ও পোষ্টকামুরী চরপাড়া এলাকায় গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার হুমায়ন কবির বলেন, গতকাল রাত ৮টার দিকে মহাসড়কের কদিম ধল্যা এলাকায় অজ্ঞাত একজন নারী মহাসড়ক পার হচ্ছিলেন। তখন এই সময় একটি যাত্রীবাহী দ্রুত গতির বাস তাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আবার অপরদিকে, একই সময় মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এতে করে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। আহত ওই চালককে গুরুতর আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।