
নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত পরিচয় ১ জন ডাকাত নিহত হয়েছেন। পুলিশ ওই ঘটনাস্থল থেকে ২টি শার্টার গান, ৫ রাউন্ড গুলি, ৩টি বোমা, ২টি ধারালো গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করেছে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেছেন, গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলায় কাটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের একটি টহল দলের গাড়ি রাত ২ টা ৩০ মিনিটের দিকে কাটাখালী নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে। তখন এই সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ১০ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তখন ওই ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ নিহত ১ জন ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। এই বন্দুকযুদ্ধে পুলিশের কনস্টেবল সেলিম রেজা ও আহসান হাবিব নামে ২ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত ২টি শার্টার গান, ৫ রাউন্ড বন্দুকের গুলি ৩টি বোমা, ২ গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়।