News71.com
 Bangladesh
 30 Jul 16, 01:26 PM
 362           
 0
 30 Jul 16, 01:26 PM

বিএনপি নেতাদের গ্রেফতার করলেই রহস্য বেরিয়ে আসবে

বিএনপি নেতাদের গ্রেফতার করলেই রহস্য বেরিয়ে আসবে

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, এতো প্রমাণ থাকার পরেও বিএনপি নেতাদের জঙ্গিদের জন্য মায়াকান্নাই প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গিদের মদদদাতা, কারা জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জঙ্গি সমস্যার মূলৎপাটনে জঙ্গিদের পাশাপাশি যারা এসব জঙ্গিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, অর্থায়ন করছে, অকাট্য প্রমাণ থাকার পরেও বিএনপির যেসব নেতা নিহতরা জঙ্গি কিনা এমন প্রশ্ন তুলছেন অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক। তাহলেই সব ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই আয়োজক সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপি কমিটির সহসম্পাদক এম এ করিম, আব্দুল হাই কানু, অরুণ সরকার রানা প্রমুখ।

বিএনপি রাজনীতির নামে জাতির সাথে প্রতারণা করছে এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি একদিকে পাশে জঙ্গি রেখে জঙ্গি বিরোধি আন্দোলনের কথা বলছে আবার সরকার জঙ্গি নির্মূল করলে তারা জঙ্গি কি-না, জঙ্গিদের না মেরে গ্রেফতার করলেই হতো এমন বক্তব্য দিচ্ছেন। তাই জঙ্গিদের সাথে এদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা প্রয়োজন।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্য কি এমন প্রশ্ন তুলে ড. হাছান মাহমুদ বলেন, গোটা দেশ যখন জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়েছে, পাড়ায়-মহল্লায় যখন জনগণ জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন করছে সে সময়ে যারা রামপাল নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চাইছে, ঢাকা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তখন তাদের উদ্দেশ্য কি শুধুই রামপাল নাকি অন্য কিছু তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে যারা জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে অন্য ইস্যু নিয়ে বিশৃঙ্খলা করতে চাইছে তাদের উদ্দেশ্য কি খতিয়ে দেখা প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন