
নিউজ ডেস্কঃ সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি কর্মকাণ্ড সর্ম্পকে এবং এ সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে জানাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামিকাল রবিবার বেলা ১১টায় ইউজিসি অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয়ে জানানো হবে।
শনিবার ইউজিসির অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুখ বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ আগস্ট সোমবার হলি আর্টিজান ঘটনার এক মাস পূর্তিতে দেশের সকল বিশ্ববিদ্যালয় স্ব স্ব ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও র্যা লির আয়োজন করা হয়েছে। এছাড়া রবিবার সংবাদ সম্মেলনে জঙ্গি কর্মকাণ্ড সর্ম্পকে এবং এ সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা থাকলে তা প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলন করবেন কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।