
নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর বৌবাজার এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২০) একজন যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন।
তিনি আরও বলেছেন, নিহতের পরণে ফিরোজা রঙয়ের জিন্স প্যান্ট ও বেগুনি রংয়ের টি-শাট ছিল। সকালে ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন এই সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।