News71.com
 Bangladesh
 30 Jul 16, 06:17 PM
 421           
 0
 30 Jul 16, 06:17 PM

জঙ্গিবাদের বিরুদ্ধে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

জঙ্গিবাদের বিরুদ্ধে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

নিউজ ডেস্ক: জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে আজ শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা দাসগুপ্ত আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন