News71.com
 Bangladesh
 30 Jul 16, 06:21 PM
 422           
 0
 30 Jul 16, 06:21 PM

চট্টগ্রামে রামদা সহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে রামদা সহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক: নগরীর বায়েজিদ বোস্তামী থানার তারা গেট এলাকা থেকে রামদা সহ মো. জামাল (২০) নামে ১ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯ টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, জামাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার চরকগাছিয়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি নগরীতে বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড় এলাকায় থাকতেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করা হয়।  তখন এই সময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। আরেফিন নগর এলাকায় প্রতিপক্ষের লোকজনকে খুন ও জখম করার জন্য এই রামদা নিজের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন