News71.com
 Bangladesh
 30 Jul 16, 06:23 PM
 348           
 0
 30 Jul 16, 06:23 PM

চুয়াডাঙ্গায় দুই সাধুকে মারধর, চুল কর্তন

চুয়াডাঙ্গায় দুই সাধুকে মারধর, চুল কর্তন

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে ফকিরতন্ত্রের অনুসারী ১ জন সাধুর বসতবাড়িতে হামলা চালিয়ে জুলতম খাঁ ও নগেন হালদার নামের দুই সাধুকে মারধর ও মাথার চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তখন এই সময় আগুন দিয়ে তাদের একটি বসতঘর পুড়িয়ে দেয় তারা। গতকাল শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

এই ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, গতকাল শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত গোবিন্দপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে সাধু জুলমত খাঁর বসতবাড়িতে হামলা চালায়। তখন জুলমত খাঁ ও তার সাথে থাকা অপর সাধু নগেন হালদারকে মারধর করে তারা। মাথার চুলও কেটে দিয়েছে বলে শুনেছি। এই সময় দুর্বৃত্তরা সাধুদের বেঁধে রেখে তাদের খড়ের তৈরি একটি বসতঘরে আগুন দেয়। এই বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন