News71.com
 Bangladesh
 30 Jul 16, 06:31 PM
 354           
 0
 30 Jul 16, 06:31 PM

জঙ্গিদের সাধারণ ক্ষমা বা আত্মসমর্পনের সুযোগ নেই ।।স্বাস্থ্যমন্ত্রী

জঙ্গিদের সাধারণ ক্ষমা বা আত্মসমর্পনের সুযোগ নেই ।।স্বাস্থ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘জঙ্গিদের সাধারণ ক্ষমা বা আত্মসমর্পনের কোন সুযোগ নেই। জঙ্গিদের ব্যাপারে সরকারের অবস্থান সবসময়ই জিরো টলারেন্সে। শেখ হাসিনার নির্দেশে গুলশান ও কল্যাণপুরে সাফল্যের সাথে জঙ্গিদের দমন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আজ দুপুরে মাগুরা সদর হাসপাতাল চত্বরে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত ‘শেখ হাসিনার অবদান,কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” শিরোনামীয় কমিউনিটি ক্লিনিকের ব্র্যান্ডিং এ্যাক্টিভেশন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

খালেদা জিয়াকে জঙ্গিদের মদদতদাতা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন ‘বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে, আর শেখ হাসিনা মানুষকে বাঁচায়। খালেদা জিয়া মদদ না দিলে এ দেশে কখনোই জঙ্গি  উত্থান হতো না। আসলে বিএনপি জামায়াত সব সময়ই মানুষের প্রাণঘাতি অপতৎপরতায় লিপ্ত থাকে ।

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। কিন্তু পরবর্তী বিগত বিএনপি সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়ে গরুর গোয়ালে পরিণত করেছিল। আওয়ামিলীগ সরকার আবার ক্ষমতায় এসে এগুলো চালু করে ৩২ প্রকার ওষুধ বিনামূল্যে মানুষকে দিচ্ছে। ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বের অনেক রাষ্ট্র এ সেবাকে মডেল হিসেবে গ্রহণ করেছে ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, কমিউনিটি ক্লিনিকই হবে আমাদের ব্র্যান্ডিং। এটির মাধ্যমে প্রতিটি গ্রামে শতভাগ স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে’। প্রসঙ্গত তিনি মাগুরাতে একটি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনার কথা উল্লেখ করেন ।

সিভিল সার্জন ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এড. বীরেন শিকদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এড. সাইফুজ্জামান শিখর, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর ।

পরে বিকেলে মন্ত্রী মহম্মদপুর উপজেলা সদরে ১৪ দল আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা ও প্রতিরোধ বিষয়ক জনসভায় বক্তব্য রাখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন